সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়।
গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্কের বিশিষ্ট গীতিকার সুরকার আশিষ দেবরায় আকাশ ছুঁতে চাই গানের সাফল্যের পর এবার আবার গান পিয়াসীদের জন্য নতুন গান নিয়ে এলেন ফাগুনের আকাশে নামে চৈতি মুদ্দসুন্ধীর গাওয়া গানটি ।নিউইয়র্ক শহরের কুইন্সে বসবাসকারী আট শতাধিক মৌলিক গানের গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী আশিষ দেবরায় তমাল।
১৯৬৮ সালে জন্মগ্রহণকারী অপার সম্ভাবনাময়ী গীতিকার আশিষ দেবরায়ের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের বাদেআলিসা গ্রামে এক ধনাঢ্য রাজনৈতিক পরিবারে।২০১২ সালে অভিবাসী হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। তিনি স্কুলজীবন থেকেই গান গাইতেন। পাশাপাশি গান রচনা শুরু করেন। এ পর্যন্ত তাঁর লেখা গানের সংখ্যা আট শতাধিক গানের মধ্যে বেশ কিছু গান বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা গেয়েছেন। তার লেখা গান গেয়েছেন ক্লোজ আপ তারকা পুতুল, হুমায়ারা বসির, দিনাত জাহান মুন্নী, মৌসুমি মীম, মরিয়ম মারিয়া, শিল্পী বিশ্বাসসহ আরও অনেকে।
বাবার রাজনৈতিক পথ অনুসরণ না করে নতুন প্রজন্মের এই গীতিকার আশিষ দেবরায়ের সঙ্গীত সাধনার মূল অনুপ্রেরণা হলেন তারই ফুফাতভাই বাংলাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত সুবীর নন্দী।
তার লেখা ও সুরারোপিত গান প্রচারিত হয়েছে দীপ্ত টিভি, এটিএন টেলিভিশন, যমুনা টেলিভিশন, চ্যানেল আই চ্যানেলে।
সুদূর প্রবাসে বসে বাংলা সংস্কৃতি বিশ্বের মাঝে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। গান লেখার পাশাপাশি তিনি নিউইয়র্ক শহরে বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে চলেছেন, যা তাকে সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতির মর্যাদা এনে দিয়েছে। নিজের মৌলিক গানের মাধ্যমে শ্রোতা-দর্শকদের মাঝে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
বিষয়: #আকাশ #আশিষ #গান #গীতিকার #চান #ছুঁতে #দিয়ে #দেবরায়










ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি 