রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মনির হোসেন
![]()
নারায়ণগঞ্জে প্রায় ৮৮ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার ৩ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ৭,৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #জব্দ #নারায়ণগঞ্জ কোস্টগার্ড #পলিথিন










৪০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মহানগর জামায়াতের সহমর্মিতা
ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত রাখুন…সাবেক এমপি লালু
ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
নবীগঞ্জের হালিতলা গ্রামের বেপরোয়া আফিয়া বেগমের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবরে গণস্বাক্ষরিত অভিযোগ দায়ের৷ 