শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
“এ ঘটনায় এলাকা তোলপাড়।। কিশোরের বাড়িতে পুলিশের অভিযান।।”
নিজস্ব প্রতিবেদক::
![]()
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্র পাশের বাড়ির কন্ট্রাকটারের কিশোরী কন্যা ভাতিজিকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকা তোলপাড় শুরু হয়েছে।
এই ঘটনায় থানায় কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ উদ্ধার করতে কিশোরের বাড়িতে অভিযান পরিচালনা করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লায়।
এলাকাবাসী সূত্রে জানাযায়,১লা এপ্রিল (বুধবার)মাগরিবের আজানের পর পর ঐ এলাকার(রাইছমেইল চালক)এবং
মহল্লার সর্দার আবু মিয়ার কিশোর পুত্র সালমান মিয়া(১৫)এর সাথে পাশের বাড়ির(রাজমিস্ত্রী কন্টাকটার)ঠিকাদার মনির মিয়ার প্রথম স্ত্রী’র কিশোরী কন্যা(১৪)সন্তান এর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।
প্রতিবেশী হিসাবে চাচা-
ভাতিজি হিসাবে তাদের সম্পর্ক ছিলো।
কিন্তু প্রেমের কাছে কোন বাঁধা কিংবা সম্পর্ক এসব তুচ্ছ বিষয় মাত্র বলে মনে করেন অনেকেই।
এরই ধারাবাহিকতারা একে অন্যকে কাছে পেতে অজানার উদ্যেশে রাতের শুরুতে পাড়ি জমায়।
আর এদিকে কিশোরী কন্যাকে ঘরে না দেখে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করেন।
খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অপরদিকে সর্দারের কিশোর পুত্র সালমান ও কিশোরীর পলায়নের ঘটনাটি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে পড়লে,
এনিয়ে শুরু হয় নানান কানাঘুষা ও বিভিন্ন আলোচনা সমালোচনা।
যাহা এলাকায় তোলপাড় শুরু হয় এবং ঝড় উঠে।
অন্যদিকে বানিয়াচং থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে কিশোরীকে উদ্ধার করতে অভিযুক্ত কিশোরের পিতা আবু সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে কিশোর বের করে দেওয়ার জন্য সময় দিয়ে যায় পুলিশ।
এসময় কিশোর সালমান মিয়ার পরিবারের লোকজন জানান, তাদের সন্তানকেও তারা খুঁজে পাচ্ছেননা।
তবে তারাও তাদের আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে যাচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ এর সাথে সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করে কোন সাড়া না পেয়ে হোয়াটসঅ্যাপে উনার বক্তব্য জানতে চাওয়া হয়।
কিন্তু এ রিপোর্ট লেখা কালীন সময় ২রা এপ্রিল(বৃহস্পতিবার) রাত ১২টা ৫ মিনিটের মধ্যে কোন ধরনের সাড়া না পাওয়ায় উনার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিষয়: #কিশোর #প্রেমিকা #বানিয়াচং #ভাতিজি #সর্দার #হবিগঞ্জ










জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ 