শনিবার ● ২৯ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী
দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : শিল্পমন্ত্রী
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের স্বার্থে আমরা এক ও ঐক্যবদ্ধ। সকলে মিলে সম্মিলিতভাবে স্বাধীনতাবিরোধী শক্তির যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
২৮ জুন, শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোহরদী উপজেলা আওয়ামী সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে শিল্পমন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
বিষয়: #আওয়ামী #ঐক্যবদ্ধ #দেশ #বাংলাদেশ #লীগ #শিল্পমন্ত্রী #স্বার্থ










উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
রাণীনগরে গাঁজাসহ আটক ২ 