শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » বিনোদন » সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি
প্রথম পাতা » বিনোদন » সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি
২৭ বার পঠিত
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

বজ্রকণ্ঠ::
সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ‘দম’ নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। তবে সিনেমা মুক্তির আগেই একটি পডকাস্টে অংশ নিয়ে নায়িকা জানিয়েছেন, সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনায় এমন ইচ্ছার কথা জানান।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পূজা বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।

ক্যারিয়ারের চেয়ে জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি বলে জানান পূজা। যে কারণে আট বছরের ক্যারিয়ারেরও ইতি টানতে পারেন তিনি। ‘দম’ সিনেমার প্রচারণা হিসেবে পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন অভিনেত্রী।

আগামী শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ বিশেষ পডকাস্টটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।



বিষয়: #  #  #  #



আর্কাইভ

---
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক