শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » বাগেরহাটে নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার
বাগেরহাটে নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার
এস. এম সাইফুল ইসলাম কবির :

বাগেরহাট:বাগেরহাটের ঘষিয়াখালী নৌ চ্যানেলে মাছ ধরতে গিয়ে নদীতে নৌকা ডুবে মহিদুল শেখ নামের এক জেলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেলের পশ্চিম পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে তার মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ।
বিষয়: #উদ্ধার #জেলে #নিখোঁজ #বাগেরহাট #মহিদুল #লাশ #শেখ










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 