বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
কাজী আনিছুর রহমান,রাণীনগর ( নওগাঁ) :
![]()
নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উপলক্ষে মদপানে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুত্বর অসুস্থ্য অবস্থায় আরো তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে। নাইম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নাইম ইসলামের ভগ্নিপতি আরিফুল ইসলাম জানান, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে আজ (বুধবার) বেলা ১০টা নাগাদ নাইমসহ ওই গ্রামের আরো তিন হিন্দু যুবক স্পিরিটের বোতলে করে মদপান করে। এরপর তারা অসুস্থ্য হয়ে পরলে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম বিকেল ৫টা নাগাদ মারা যায়। এছাড়া ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩),সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র(২৬) গুরুত্বর অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিখিৎসাধীন রয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মদপানে অসুস্থ্য অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে এমনটি শুনেছি। রাত
পৌনে ৯টা নাগাদ বিষয়টি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #আত্রাই #উৎসব #হোলি










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ 