মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
খন্দকার জালাল উদ্দিন:
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তাঁর ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন।
এরপর গত কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় তাঁর গলিত মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক ভাবর ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকা- কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়: #উজ্জ্বল #উদ্ধার #এক #কক্ষ #গলিত #ট্রাকচালক #তালাবদ্ধ #দৌলতপুর #নাম #মরদেহ #হোসেন










আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড 