রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বজ্রকণ্ঠ ::
![]()
গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারে ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে লিপন বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
২০২৪ সালের ৮ ডিসেম্বর পুলিশ ঢাকা থেকে শামিকুল ইসলাম সরকার লিপনকে প্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠান আদালত। কারাগারে থাকা অবস্থায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
বিষয়: #আওয়ামী #কারাগার #গাইবান্ধা #নেতা #মৃত্যু #লীগ










টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ 