শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ ৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহবান জানালেন আল্লামা মামুনুল হক
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ ৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহবান জানালেন আল্লামা মামুনুল হক
১২৩ বার পঠিত
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ ৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহবান জানালেন আল্লামা মামুনুল হক

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে কারা নির্যাতিত সাবেক সাংসদ তৌহিদী জনসাধারণের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট কে নির্বাচিত করার আহবান জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর হযরত মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। ষড়যন্ত্র মোকাবিলার জন্য চব্বিশের নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ১০ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। আগামীর বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ ও মাদকমুক্ত দেশ গড়ার জন্য সৎ যোগ্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন। এরই ধারাবাহিকতায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সুনামগঞ্জ-৩ আসনে সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে রিকশা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরুপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।
সুনামগঞ্জ ৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহবান জানালেন আল্লামা মামুনুল হক
মামুনুল হক আরও বলেন, শাহীনুর পাশা চৌধুরী একজন বিজ্ঞ আলেম, আইনজীবী ও রাজনীতিবিদ। এই নির্বাচনী এলাকার উন্নয়নে তারও কমবেশি অবদান রয়েছে। ফ্যাসিবাদের রোষানলে পড়ে তিনিও মিথ্যা মামলায় কারা নির্যাতিত হয়েছেন। সুনামগঞ্জের উন্নয়নে রিক্সা মার্কায় শাহীনুর পাশা চৌধুরীর বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত প্রার্থীকে রিকশা প্রতীকে ভোট দিয়ে আবারো সংসদে পাঠানোর আহবান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে সংগঠনের সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত রিকশা মার্কার প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী,যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক,সাবেক জেলা সভাপতি মাওলানা মুসা মোল্লা, জেলা উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক জেলা সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, জেলা বায়তুল মাল সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন সালেহ, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুখলিসুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ ফেদাউর রহমান,দিরাই উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম, জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান,মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা উমর ফারুক,শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, সধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মো. কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বশর জুবায়ের, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, ক্বারী লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আমীন, মাওলানা মাসরুর আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ,বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি ওলিউর রহমান চান মিয়া, জগন্নাথপুর পৌর শাখার সহ সভাপতি মাওলানা নুরুল হক্ নিজামী, জগন্নাথপুর উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, পাথারিয়া ইউনিয়ন সভাপতি কাজী মাওলানা আব্দুল আলী, শিমুলবাক ইউনিয়ন সভাপতি মাওলানা সাব্বির আহমদ, মীরপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কাউসার আহমদ চৌধুরী, ৮নং আশারকান্দী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা হা.আমিরুল ইসলাম সহ প্রমুখ।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১ ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে  বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

আর্কাইভ

---
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল