শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে সিলেট জেলা সমিতি ইনকের বিজয় দিবস পালন।
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে সিলেট জেলা সমিতি ইনকের বিজয় দিবস পালন।
১৫৯ বার পঠিত
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রঙ্কসে সিলেট জেলা সমিতি ইনকের বিজয় দিবস পালন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
ব্রঙ্কসে সিলেট জেলা সমিতি ইনকের বিজয় দিবস পালন।
নিউইয়র্কের ব্রঙ্কসে সিলেট জেলা সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা,১৪ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্ক ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক কফিল উদ্দিন চৌধুরী।প্রধান সমন্বয়কারী গোলাম রব্বানী ও রেজা আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা,আব্দুস শহীদ,আব্দুল মুহিত,বীরমুক্তিযোদ্ধা মেজর অবঃ হাবিবুর রহমান,হাজী খবির উদ্দিন ভূঁইয়া,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুস সালাম এবং গীতা পাঠ করেন শ্রী বিজয় কৃঞ্চ সাহা।
এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
দ্বিতীয় পর্বে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব সাজন খান,বক্তব্য রাখেন মূল ধারার রাজনীতিবিদ শেখ জামাল হোসেন,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল,আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন,সাবেক ক্রীড়াবিদ মাখন মিয়া,সাবেক বন কর্মকর্তা রেজাউল করিম,অধ্যক্ষ সানাউল্লাহ মিয়া,ছাদেকুর রহমান,ব্যবসায়ী জামাল আহমেদ মাসুদ,আখতার হোসেন,ছাত্রনেতা হৃদয় মিয়া প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ ড.শাহজাহান,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেজর অবঃ হাবিবুর রহমান,বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বীরমুক্তিযোদ্ধা বিজয় কৃঞ্চ সাহা,ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু জাফর।
বক্তরা বলেন আজ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংকটে নিমজ্জিত।এই সংকট থেকে উত্তরণের জন্য স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী শশী,রুনা এবং বাবলা।



বিষয়: #  #  #  #  #  #  #


প্রবাসে এর আরও খবর

আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।। বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর  যাত্রা শুরু পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর যাত্রা শুরু
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
শিক্ষক লেখক-প্রকাশক  শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত
লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা