বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
বজ্রকণ্ঠ :::
![]()
রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে দুর্বৃত্তদের ছোড়া হাত বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন।
২৪ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় মগবাজার মগবাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
প্রতিবেদকের ভাষ্য মতে, ফ্লাইওভারের উপর থেকে হাত বোমা মারা হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা সিয়ামের মাথায় ককটেল পড়ে ঘটনাস্থালেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য গিয়েছিল সিয়াম। নিহতের বাসা দুই হাজার গলিতে।
এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক বক্তব্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মূলত এই এলাকাটি মিডিয়াকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
বিষয়: #ওপর #নিক্ষেপ #নিহত #ফ্লাইওভার #বোমা #মগবাজার #যুবক #হাত










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 