বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
পান্থনিবাস বড়ুয়া , রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ::
![]()
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদিরিয়াপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধানারী ও শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা ঘরের ভিতর আটকে যায়। এ ঘটনায় ছয়টি কাঁচা বসতঘর ভস্মীভূত হয়েছে।
নিহতরা হলেন, মৃত রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং তার নাতনী জান্নাত (৫)। অগ্নিকাণ্ডের সময় তাদের ঘর থেকে বের করা যায়নি।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আজ বুধবার আনুমানিক ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগরী ও রাঙ্গুনিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে মোহাম্মদ কায়েস আহম্মেদ, মনসুর, মইনুল আহম্মেদ, এসকান্দর, শিরীন আক্তার ও সংজি—এই ছয়জনের মালিকানাধীন বিভিন্ন পরিমাপের ছয়টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রাঙ্গুনিয়ার কর্মকর্তা মো. জসিম উদ্দীন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুঃখজনকভাবে আগুনে দগ্ধ হয়ে ঘরের ভেতরে থাকা দুইজনের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
বিষয়: #অগ্নিকান্ড #দাদি #নাতনি #নিহত #বসতবাড়ি #ভস্মীভূত #রাঙ্গুনিয়া










বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি! 