শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ
১১১ বার পঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গত রোববার (২১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে কলিম উদ্দিন আহমেদ মিলনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন করা হয়। এ সময় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ভোটারদের হালনাগাদ তথ্যসংবলিত ভোটার সিডিও নির্বাচন কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। দলীয়ভাবে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার কার্যক্রম পরিকল্পনার অংশ হিসেবেই এই ভোটার সিডি সংগ্রহ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম ও পৌর বিএন‌পির যুন্ম আহবায়ক শামছুর রহমান বাবুল জানান, দীর্ঘদিন ধরে ছাতক–দোয়ারাবাজার এলাকার জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় জনগণ এবার ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে।

তারা আশা প্রকাশ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন এই আসনে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে বিজয়ী হবেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নে কলিম উদ্দিন আহমেদ মিলন কাজ করবেন। আগামী দিনে নির্বাচনী আচরণবিধি মেনে গণসংযোগ ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা হবে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে বিএনপি প্রার্থী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।



বিষয়: #


প্রধান সংবাদ এর আরও খবর

হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম ৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায়  অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে