শিরোনাম:
●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » বিশেষ » আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক।
প্রথম পাতা » বিশেষ » আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক।
১১৬ বার পঠিত
বুধবার ● ১ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক।
আমি সাংবাদিকতা শুরু করেছিলাম মফস্বল থেকে সেই ৯০ এর দশকে ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় গেদুচাচার সাপ্তাহিক সুগন্ধা পত্রিকায় সংবাদ লেখার মধ্য দিয়ে। প্রথম সংবাদ ছিল মিনতির আতংক স্তম্ভিত দেবী দূর্গা।সাপ্তাহিক সুগন্ধা পত্রিকার শেষ পাতায় এক কলামে ছাপা হয়েছিল। শ্রীমঙ্গলের ইত্যাদি ফটোকপি দোকান থেকে পত্রিকাটি কিনে নিয়ে এসেছিলাম। আমার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজারে এসে অনেককে সংবাদটি দেখালাম। সেই সময়ে পোস্ট অফিসের মাধ্যমে ডাকে নিউজ পাঠাতাম। ডাক আর ফ্যাক্স ছাড়া অন্য কোন মাধ্যম ছিলনা।আর এখন তো নিমিষেই ইন্টারনেটের মাধ্যমে ইমেইল করে পাঠিয়ে দেওয়া যায়।তখন একটি সংবাদ পাঠিয়ে বেশ কয়েক দিন অপেক্ষা করতে হতো সংবাদ পত্রিকায় ছাপা হওয়ার জন্য। তখন শ্রীমঙ্গল উপজেলায় এত বেশী সাংবাদিক ছিলেন না। হাতে গুনা কয়েক জন সাংবাদিকতায় জড়িত ছিলেন। শ্রীমঙ্গলের স্থানীয় পত্রিকা ছিল সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি, সাপ্তাহিক শ্রীবানী,সাপ্তাহিক পুবালীবার্তা। আমি মুলত সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়েছি আমার বাবার চাচাতো ভাই চাচা মোঃ আকবর আলীর মাধ্যমে তিনি তখন ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদচিত্র পত্রিকায় নিউজ পাঠাতেন। তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমিও সংবাদ লিখে তা ডাক মারফত সাতগাঁও পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে দিতাম। পরবর্তীতে কাজ করি দৈনিক নওরোজ পত্রিকা,সাপ্তাহিক ছন্দালোক, সাপ্তাহিক বঙ্গবিচিত্রা, সাপ্তাহিক বর্তমান দিনকাল,শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক শ্রীভূমি, মৌলভীবাজারের জনপ্রিয় সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকায়। একবার ঢাকার সাপ্তাহিক ছন্দালোক পত্রিকায় ফিচার লিখেছিলাম শিরোনাম ছিল শ্রীমঙ্গলে রাউন্ড চোরাচালান সংবাদটি তখন রঙ্গিন পাতার কভারে শিরোনাম করেছিল পত্রিকা কতৃপক্ষ পাশাপাশি কভারে ছিল বাংলাদেশের পপ সম্রাট আজম খানের সাক্ষাৎকার। ১৯৯৭ সালে মৌলভীবাজারের সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকায় আমার এক‌টি সংবাদের সুত্র ধরে ভুনবীর ইউনিয়নের সেই সময়ের এক মেম্বারের বিরুদ্ধে ভুনবীর ইউনিয়ন অফিসে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে সৌদি আরবের জেদ্দা চলে যাই এবং সেখানে গিয়েও নিজেকে অনলাইন পত্রিকায় সাংবাদিকতায় নিয়োজিত করি। জেদ্দা বসবাসের সময়ে প্রথমে সিলেটের অনলাইন বিডিনিউজ, হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন বজ্রকণ্ঠ,নবীগঞ্জের ইউরোবাংলা,লন্ডনের অনলাইন সময়ের যাত্রী ইত্যাদি অনলাইনে অসংখ্য সংবাদ ও সমসাময়িক বিষয়ে কলাম লিখেছি। জেদ্দায় অবস্থান কালে আমার সাংবাদিক জীবনে সবচেয়ে আলোচিত সংবাদ ছিল। মক্কায় ২০১৫ সালের ২৪শে সেপ্টেম্বর দূর্ঘটনায় পতিত হাজীদের নিহতের খবর সর্বপ্রথম বেকিং নিউজ করি ফেইসবুকে ও পরে বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকায়। এই বিষয়ে সপ্তাহব্যাপী জুড়ে ধারাবাহিক ভাবে বিস্তারিত খবরাখবর বিভিন্ন অনলাইনে প্রেরণ করি।সেই দুর্ঘটনায় ৭১৭ জন হাজী নিহত ও ৮৬০ জন হাজী আহত হয়েছিলেন।পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসি এবং কিছুদিন বসাবাস করি সেইসাথে আবারও হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন বজ্রকণ্ঠ পত্রিকায় জড়িত হয়ে লেখালেখি চালিয়ে যাই। আবারও স্থায়ী বসবাসের জন্য ইমিগ্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে চলে আসি এবং ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাস করছি।আবারও নিউইয়র্কের কঠিন জীবন যাপনের ভিতরে সাংবাদিকতায় জড়িয়ে পড়ি।অনলাইন পত্রিকা ইউএসবাংলা টুয়েন্টিফোরে সাংবাদিকতা দিয়ে শুরু করে এখন নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে প্রকাশিত শ্রদ্ধেয় ইব্রাহীম চৌধুরী খোকন ভাইয়ের সম্পাদনায় জনপ্রিয় প্রথম আলো উত্তর আমেরিকার সাথে জড়িত হয়ে লেখালেখি করে যাচ্ছি নিয়মিতভাবে।যদিও আমি স্বশরীর অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি না কাজের চাপে তথাপি ও নিয়মিত সংবাদ লেখার চেষ্টা করছি।ইতোমধ্যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য হয়েছি।আর এটাই আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে কোন প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে জড়ানো।এই জন্য আমাদের প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ভাই ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু ভাই কে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয়।সাংবাদিকতা একটি মহৎ পেশা এই পেশায় মানুষের কল্যাণে কাজ করার সুযোগ অনেক বেশী। এই মাধ্যমে টাকা পয়সা অর্জনের খুব বেশী সুযোগ না হলেও সমাজে সুনাম অর্জনের সীমাহীন সুযোগ। আবার এখানে সুষ্ঠু সাংবাদিকতা ও অপসাংবাদিকতা দুইই আছে। যারা সুষ্ঠু সাংবাদিকতায় নিয়োজিত তারাই কেবল খ্যাতি অর্জন করে গেছেন। আমাকে এখন পর্যন্ত কোন কালিমার ছোঁয়া স্পর্শ করতে পারেনি এটাই মনে করি আমার এই পর্যন্ত বিরাট সফলতা। আমি এই বিশাল সফলতা কে আমার ভবিষ্যৎ জীবনে ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু লিখে যেতে চাই সফলতার সাথে।

লেখক ::
শেখ শফিকুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট, প্রথম আলো উত্তর আমেরিকা, ব্রঙ্কস,নিউইয়র্ক, “সময়ের সাহসী অনলাইন পত্রিকা” বজ্রকণ্ঠ, ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন



বিষয়: #  #  #  #  #



বিশেষ থেকে আরও

​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ ​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর ​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা