বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন
![]()
মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্স এর উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের মধ্যে বরো ধানের বীজ বিতরণ, আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর ফ্যাক্টরীতে বরো ধানের বীজ বিতরণ ও আমন ধান সংগ্রহ এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
ফুলবাড়ীস্থ প্রাণ বঙ্গমিলার্স এর মহা-ব্যবস্থাপক জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা। এসময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, প্রাণ বিএমএল গ্রুপের কার্যনির্বাহী পরিচালক, মো.নাসের আহম্মেদ, প্রাণ বীজ,সার ও বালাইনাশক গ্রুপের পরিচালক মো. শেখ ওয়ারেস উল হাবিব, প্রাণ ফুডের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সিকাদার,প্রাণের বিবিএল গ্রুপের পরিচালক কর্মকর্তা,এস এম মোস্তফা আফজাল বাবু।
প্রধান অতিথি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা বলেন, এবছর প্রাণের নিজস্ব উৎপাদিত ৭৫০মেট্রিক টন ও চুক্তিবদ্ধ কৃষকের মাঝথেকে ২০০০ মেট্রিকটন সহ মোট২৭৫০ আমন ধান সংগ্রহ করবো। সরকার যদি অনুমোতি দেন তাহলে এই সংগ্রহকৃত ধান ও চাল আমরা বিভিন্ন দেশে রপ্তানি করবো। এছাড়াও আমরা চুক্তিবদ্ধ ১ হাজার ৪৫০ একর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যে আজ আমাদের চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরন করছি।
বিষয়: #উদ্বোধন #কৃষক #চুক্তিবদ্ধ #ফুলবাড়ী










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
