শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
“হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!যুবলীগ নেতাসহ ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ।।”
নিজস্ব প্রতিবেদক ::
![]()
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে একটি পরিবারের খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এই ঘটনায় যুবলীগ নেতা সহ ৫ জনকে আসামীকে করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের কুতুবখানি মহল্লার ওয়াহিদ লস্করের বাড়িতে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মীনা বেগম।
অভিযুক্তরা হলো, কুতুবখানি এলাকার মৃত আমির উছন মিয়ার পুত্র ছায়েদ মিয়া,খুরশেদ মিয়া,ওদুদ মিয়া,নজির উছন মিয়ার পুত্র ও যুবলীগ নেতা কাউছার মিয়া তার আপন বড় ভাই আঙ্গুর মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত অভিযুক্ত ব্যাক্তিরা ওয়াহিদ লস্করের ভূমি জবর দখল করার চেষ্টা করে আসছে।
শুধু তাই নয়, অভিযুক্তরা ভুক্তভোগীদের ভূমি থেকে জোরপূর্বক বাঁশ কর্তন এবং মানুষের পয়-মল বসত ঘরের দরজায় লাগিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
বিষয়টি নিয়েওয়াহিদ লস্করের ছেলে মেয়েরা স্থানীয় পঞ্চায়েতে বিচার প্রার্থী হন। এতে আরও ক্ষিপ্ত হয়ে গত(২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোর পৌঁনে পাঁচটার দিকে অভিযুক্ত ব্যাক্তিরা ওয়াহিদ লস্করের বাড়ির পাশে থাকা একটি খড়ের গাদায় আগুন দিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। আগুনে পোড়া গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে, স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এবং অভিযুক্ত ব্যাক্তিদেরকে ওই জায়গা থেকে পালিয়ে যেতে দেখতে পেয়েছেন বলে উভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
এলাকার স্থানীয় কয়েকজন অভিযুক্তদেরকে দেখতে পেয়েছেন তাদেরকে।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দারোগা ইমরুল কায়েস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপাতত এই বিষয়টি নিয়ে আগাম কিছুই বলতে পারবোনা।
তবে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।
বিষয়: #নিজস্ব #প্রতিবেদক #বানিয়াচং #হবিগঞ্জ










দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির 