বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
![]()
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলা এর স্থানীয় সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের কুমারখালিস্হ বাড়ির সামনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার নেতৃত্বে চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ বিনামূল্যে প্রদান করা হয়। অনেক রোগীর দীর্ঘদিনের চোখের সমস্যার প্রাথমিক সমাধানও দেওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৩ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাগেরহাটে অবস্থিত দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন শেষে আবার মোংলায় পৌঁছে দেয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #চক্ষু #চিকিৎসা #বিনামূল্যে #মোংলা #সেবা










মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক
রাণীনগরে সুবিধাবঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
গাজীপুর-ময়মনসিংহের বিশেষ গ্রাহকদের নিয়ে গ্রামীণফোনের ইফতার
২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস
কোস্টগার্ডের পৃথক অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৮
নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় যুবক নিহত
চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী’র হাতে স্বামী হত্যার অভিযোগ।।
