শিরোনাম:
●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
৬৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

বজ্রকণ্ঠ ::
ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক চাপের মধ্যেই বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেনেভায় বৈঠকে তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র। বৈঠকের আগে তেহরানকে অর্থনৈতিকভাবে আরও বেকায়দায় ফেলতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।

২০০৩ সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সামরিক শক্তি জড়ো করেছে মার্কিন বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনো অস্পষ্ট।

ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন। তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথাও বিবেচনা করছেন।

আলোচনায় ট্রাম্প কী দাবি করছেন এবং ইসরাইল-ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকা বোমা হামলা চালানোর আট মাস পর এখন কেন সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন হচ্ছে, সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

ইরান বরাবরই নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের দুই দফা আলোচনার মতো, ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এদিকে ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তি করাতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের ১২টি তেলবাহী জাহাজ এবং বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিকে, যারা তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে অর্থায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে এই সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন ইরানকে পরমাণু অস্ত্র ও সন্ত্রাসবাদে অর্থায়ন থেকে বিরত রাখতেই পরিচালিত হচ্ছে।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে।

তিনি বলেন, তেহরান সম্মানজনক কূটনীতির পথে হাঁটতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার টেবিলে বসে আঘাত করতে চায়, তবে তাদেরকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ‘শক্তিশালী জবাবের মুখে পড়তে হবে’।

এত উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়েননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির নির্দেশনায় তারা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান এবং জেনেভা আলোচনায় একটি অনুকূল ফলাফলের অপেক্ষায় আছেন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র না থাকলেও মজুত থাকা উপাদানগুলো যেকোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এই অনিশ্চয়তা যেকোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ