বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
বজ্রকণ্ঠ::
![]()
কক্সবাজার শহরের কলাতলীতে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিসের ৭ ইউনিট। এ ঘটনায় অগ্নিদগ্ধ ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রয়েছে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে গ্যাস লিকেজ থেকে এমন ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এতে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রয়েছে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল। ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ৫টি ও সেনাবাহিনীর ২টি ইউনিট একযোগে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করছে। এতে অগ্নিদগ্ধ ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গ্যাস লিকেজ থেকে হোঁট করে বিস্ফোরণে আশপাশের কয়েকটি জীপ বিস্ফোরিত হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরপর ছুটে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর আরও ২টি ইউনিট। পাহাড়ের ওপর থেকে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। কিন্তু আগুনের মাত্রা বাড়তে থাকে।
গ্যাস পাম্প থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। কিন্তু তার মাঝেও চারদিক থেকে ভিড় করে উৎসুক জনতা। কিন্তু মানুষের নিরাপত্তায় মাঠে নামে সেনাবাহিনী। চারদিকে থেকে বন্ধ রাখা হয়েছে যান চলাচল।
বিষয়: #আগুন #এলাকা #কক্সবাজার #গ্যাস #দগ্ধ #পাম্প #পুরো #বিচ্ছিন্ন #বিদ্যুৎ #যোগাযোগ










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 