শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
নিজেস্ব প্রতিনিধি :
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনসহ নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষিকা আরিফা সিদ্দিকার বিরুদ্ধে।
উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ১৭০ নং ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফা সিদ্দিকা দীর্ঘ ৩ মাস অনুপস্থিত থাকলেও বেতন শিটে পুরো মাসের উপস্থিতি দেখিয়ে সই করে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে সঠিক সময়ে স্কুলে না আসা ও ছাত্র-ছাত্রীদের ঠিকমতো পাঠদান না করা সহ নানা ধরনের অভিযোগ উঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষক জানান, সহকারি শিক্ষিকা আরিফা সিদ্দিকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতার নিকট আত্মীয় হওয়ার সুবাদে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার মাধ্যমে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম করে আসছেন। আরিফা সিদ্দিকী ঐ নেতার নিকট আত্মীয় হওয়ার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের তোয়াক্কা না করে নিজের মন মত ডিউটি করেন। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চাইলে ভয় দেখান সেই নেতার। তিনি আরো বলেন,এর একটি যৌক্তিক সমাধান হওয়ার দরকার বলে মনে করি আমরা।
বিদ্যালয়ের নথি অনুযায়ী, সেখানে ছয়জন শিক্ষক থাকার কথা থাকলেও হাজিরা খাতা অনুয়ায়ী দেখা যায় সেখানে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছে।
এ বিষয় ১৭০নং ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, আমাকে লিখিত কোন আবেদন না দিয়ে তিনি দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না, সম্ভবত তিনি উপজেলা শিক্ষা অফিসকে ম্যানেজ করে রির্টানে স্বাক্ষর করে বেতন উত্তোলন করছেন।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষিকা আরিফা সিদ্দিকার সাথে কথা বলার জন্য তার ব্যবহারিত মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা আমাদের পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকার কারণে বৃহত্তর একটি উপজেলার সকল বিদ্যালয়ের অনেক কিছুরই খোঁজ খবর রাখতে পারি না। আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
বিষয়: #অনিয়ম #অভিযোগ #আরিফা #দূর্নীতির #দৌলতপুর #প্রাথমিক #বিদ্যালয় #বিরুদ্ধে #ভাদালিয়াপাড়া #শিক্ষিকা #সরকারি #সহকারী










কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা 