রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
বজ্রকণ্ঠ ::
![]()
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ঢাকায় এসেছিল। রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে আহুত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটির নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন। এমন খবর পাওয়ার পর থেকে পুলিশ ও ডিবি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই তালিকায় উপজেলা পর্যায়ের সাবেক পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন।
বিষয়: #আওয়ামী #গ্রেফতার #নেতাকর্মী #রাজধানী #লীগ




জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ঢাকায় তারেক রহমানের ১৪ জনসভা ৮ ও ৯ ফেব্রুয়ারি
একটি দল জাল ভোট দিতে বোরকা-নিকাব প্রস্তুত করেছে: মাহদী
ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
