রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
মোহাম্মদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
বজ্রকণ্ঠ::
![]()
রাজধানীর মোহাম্মদপুরে রাসেল নামে ৩৪ বছর বয়সী অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসমং আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন- রাসেলের বন্ধু রিয়াদ ও বিপ্লব। আহত রাসেলও একজন অটোচালক।
শনিবার (১ নভেম্বর) রাত ৯ টার দিকে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে। তিনি রাজধানীর চন্দ্রিমা মডেল টাউনে পরিবারের সঙ্গে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম। তিনি জানান, রাতে রাসেল ও তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব বাসায় ফেরার পথে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে পৌঁছলে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়: #অটোরিকশা #কুপিয়ে #চালক #মোহাম্মদপুর #হত্যা










গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন 