মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বজ্রকণ্ঠ
![]()
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) জেলা কারাগারে মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন বলে জানান সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুজ্জামান।
কারাগারের সুপার কামরুজ্জামান বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন বাচ্চু। তিনি হার্ড, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাচ্চু। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।
কামরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন বাচ্চু। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়: #আওয়ামী #কারাগার #নেতা #মৃত্যু #লীগ #সিরাজগঞ্জ










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 