শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ: তথ্য উপদেষ্টা
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ: তথ্য উপদেষ্টা
১৯৬ বার পঠিত
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ: তথ্য উপদেষ্টা

বজ্রকণ্ঠ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, তাই যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।’

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম বলেন, ‘এগুলো খুব বড় কিছু নয়। তবে আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এসব কাজ কেবিনেটের অনুমোদনেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করা সম্ভব হবে না।’

আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্তত নবম গ্রেডের কাছাকাছি যেন বেতন হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।’

ওটিটি ও ইউটিউব প্ল্যাটফর্ম বিষয়ে তিনি বলেন, ‘কনটেন্ট নির্মাণের বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের আওতায় পড়ে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করা হলে সেটা আইসিটি বিভাগের অধীনে চলে যায়। অনলাইন প্ল্যাটফর্মে যে কনটেন্ট আসে, সেগুলো নিয়ন্ত্রণ ও রেগুলেট করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।



বিষয়: #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং? সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার। দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।

আর্কাইভ

---
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু