শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » স্বপ্নের ফেরিওয়ালা-”নতুন ভাড়াটিয়া আসবে।”
স্বপ্নের ফেরিওয়ালা-”নতুন ভাড়াটিয়া আসবে।”

মা বলল, “নতুন ভাড়াটিয়া আসবে।”
এবার যদি সুন্দরী একটা মেয়ে আসে। আমাদের বাড়িতে একটা মেয়ে নাই যার সাথে একটু প্রেম ট্রেম করবো।
সকালে দেখলাম নতুন ভাড়াটিয়া আংকেল আসছে। ওনাদের সাথে সুন্দরী একটা মেয়ে! আঃ! কী যে ভালো লাগছে!
এতদিনে একটা মেয়ে পাওয়া গেল!
প্রথমদিন থেকেই আংকেলের সাথে সম্পর্ক ভালো করে ফেলতে হবে।
নিচে গিয়ে আংকেলকে, সালাম দিলাম।
আংকেল বলল, “তুমি?”
“আমি সজিব।”
“ও আচ্ছা। সালাম সাহেবের ছেলে?”
“জি, আংকেল।”
আমি ওনার সাথে জিনিসপত্র উঠান শুরু করলাম। প্রথমে উনি বাঁধা দিলেন।
এক ঘন্টা ধরে জিনিসপত্র তিনতলায় তুললাম। কাজ শেষে আংকেল বলল, “বাসায় এস বাবা। অনেক কষ্ট করেছ।”
বাসায় ঢুকে সোফায় বসলাম। ঘরটর এখনো ভালো করে গুছান হয়নি। ওনার মেয়েটা মনে হয় ভিতরে আন্টির সাথে কাজ করছে!
আংকেল বলল,” দেখছ ঘরের অবস্থা। বেশি কিছু দিতে পারবে না। এক কাপ চা খেয়ে যাও। ”
“পরে এক সময় আসব। ”
“না, চা খেয়ে যাও বসো। আমিও তোমার সাথে চা খাবো।”
আংকেল আর আমি বসে আছি। একটু পরে সুন্দরী চা নিয়ে আসল। যাক কষ্টটা স্বার্থক হয়েছে!
আংকেল বলল,” এ হলো সজিব আমাদের বাড়িওয়ালার ছেলে! আজ খুব কষ্ট করেছে!”
আমি একটু লাজুক হাসি দিলাম।
আংকেল বলল, “এ হলো তোমার আন্টি!”
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত: স্বপ্নের ফেরিওয়ালা
বিষয়: #নতুন #ফেরিওয়ালা #ভাড়াটিয়া #স্বপ্ন










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 