রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আটক ৭
নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আটক ৭
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
![]()
নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটকের ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলা চালায় চাঁদাবাজ দুর্বৃত্তরা। এতে আহত হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনায় রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, এই ঘটনায় এই পর্যন্ত ৭জনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না, পরে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হবে।
বিষয়: #উপর #নরসিংদী #পুলিশ #হামলা










শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 