রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফাঁদে ফেলে মুক্তিপন দাবি, অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফাঁদে ফেলে মুক্তিপন দাবি, অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার
বজ্রকণ্ঠ ::
![]()
সাভারে হানি ট্র্যাপের শিকার এক ভিকটিমকে উদ্ধার এবং নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে সাভার মডেল থানা থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাজেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
এর আগে গতকাল বিকেলে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মো. জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার ২নং সতাং গ্রামের মো. আ. হাকিমের ছেলে মো. জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আ. রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মো. বজলুর মিয়ার ছেলে মো. কাওসার হোসেন কনক (২০)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফাঁদে ফেলে মুক্তিপন দাবি করে আসছিল। সাভার থানা পুলিশের অভিযানে চক্রটির চার সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #অপহরণ #গ্রেফতার #চক্র #দাবি #ফাঁদ #ফেলে #মুক্তিপন #সদস্য










হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক 