শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মায়ানমার থেকে মাদকের বিনিময়ে দেশীয় পণ্য পাচারকালে মটর ডাল জব্দ
মায়ানমার থেকে মাদকের বিনিময়ে দেশীয় পণ্য পাচারকালে মটর ডাল জব্দ
মনির হোসেন
![]()
মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর শনিবার ভোররাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন হর্ণী টাংকির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে প্রায় ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা মূল্যের ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #জব্দ #ডাল #দেশী #পণ্য #পাচারকাল #বিনিময় #মটর #মাদক #মায়ানমার










মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ 