শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » তাহিরপুরে সিগারেটের জন্য দোকানদারকে খু ন, এক ঘন্টার মধ্যে ঘাতক আটক
তাহিরপুরে সিগারেটের জন্য দোকানদারকে খু ন, এক ঘন্টার মধ্যে ঘাতক আটক
বজ্রকণ্ঠ নিউজঃ

তাহিরপুরে সিগারেটের জন্য দোকানদারকে খুন হয়েছেন। পুলিশ এক ঘন্টার মধ্যে ঘাতককে আটক করেছে।
খুন হওয়া ব্যক্তির নাম এমরান মিয়া (২২) । আটক হওয়া ঘাতকের নাম লিটন মিয়া।
শুক্রবার (২১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এমরান ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী ক্রয় করেও বকেয়া পরিশোধে গড়িমসি করে আসছিলেন।
বকেয়া টাকা পরিশোধ না করেই ফের শুক্রবার সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় প্রথমে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে লিটন দোকানের ভেতরই কুপিয়ে হত্যা করে এমরানকে।
হত্যকাণ্ডের পর লিটন ভারতে পালিয়ে যাবার পথে তাহিরপুর -বাদাঘাট সড়কের পাতারগাঁও এলাকায় ব্লক রেইড দিয়ে ঘাতক লিটনকে পুলিশ সকাল ৯টার দিকে আটক করে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়: #তাহিরপুর




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
