বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোডে ইউসিবির এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন
শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোডে ইউসিবির এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন
ঢাকা: সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোড (স্মার্ট কমপ্লেক্স), মাতুয়াইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান মো. সিকান্দার-ই-আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (রিটেইল) বিভাগের প্রধান এস এম মইনুল হোসেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান বজলুল হাবিব ভূইয়া বিভাগীয় প্রধান, মাতুয়াইল ব্রাঞ্চের ম্যানেজার রেজাউল কিবরিয়াসহ ইউসিবির নিকটবর্তী শাখা প্রধানগণ। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এ শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, স্কুল ফি জমা, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
বিষয়: #ইউসিবি #উদ্বোধন #এজেন্ট #ব্যাকিং #শাখা










চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সিলেট বিউবো প্রকল্পে হাজার কোটি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদকের তদন্ত শুরু 