বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে টকটাইম ও ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে টকটাইম ও ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাতাদা প্রতিষ্ঠান বাংলালিংক, ঘূর্ণিঝড় রিমাল-আক্রান্ত গ্রাহকদের সহায়তা করার জন্য বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে। এই সংকটের সময়ে সংযোগের গুরুত্ব অনুধাবন করে, বাংলালিংক ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকার গ্রাহকদের জন্য বিনামূল্যে টকটাইম, ইন্টারনেট এবং বিশেষ মূল্যছাড়ে পণ্য ও সেবা প্রদান করছে।
অপারেটরটি দশ মিনিটের বিনামূল্যের টক-টাইম ও তিনদিন মেয়াদের ৫০০ এমবি বিনামূল্যের ইন্টারনেট প্রদান করে গ্রাহকদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, যেনো ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় গ্রাহকেরা তাদের পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারে। সাইক্লোন রিমাল-এ ক্ষতিগ্রস্থ এলাকার গ্রাহকরা এসএমএস-এর মাধ্যমে অফার, এর সুবিধা ও অফার চালু করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বিনামূল্যের মিনিট ও ইন্টারনেট অফার ছাড়াও, বাংলালিংক ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা করার জন্য আরও নানান উদ্যোগ গ্রহণ করছে, যেমন ২৮ মে, ২০২৪ থেকে পরবর্তী ৩ দিনের জন্য সেবা প্রাপ্তির জন্য উপযুক্ত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে সিম প্রতিস্থাপন করতে পারবেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ অফারগুলি বাংলালিংক-এর ডেডিকেটেড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করা যাবে। এছাড়াও অপারেটরটি গ্রাহকদের জন্য জরুরী মোবাইল ব্যাল্যান্স রিচার্জ ও ঋণ সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বাংলালিংক সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে সক্রিয়ভাবে সাইক্লোন রিমাল আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বাংলালিংক বিনামূল্যে টক টাইম ও মোবাইল ডাটা প্যাকেজ দিচ্ছে। সংকটের এই সময়ে যোগাযোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে পারস্পারিক যোগাযোগের সম্ভাব্য বাধাগুলো দূর করে অবিচলভাবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। চলমান এই দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমেও বাংলালিংক সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
বিষয়: #বাংলালিংক










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 