শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি
প্রথম পাতা » Default Category » হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি
১৯৭ বার পঠিত
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি

বজ্রকণ্ঠ ::
হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি
ওসমান দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচ পিএসজির। চোটের কারণে অবশ্য স্কোয়াডেই নেই সদ্য ব্যালন ডি’অরজয়ী ফরাসি তারকা। আগের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে হারা পিএসজি এদিন অজেঁর বিপক্ষে নামাল দ্বিতীয় সারির দল। তাতেও জয়ের জন্য বেগ পেতে হয়নি প্যারিসিয়ানদের। সহজ জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে পিএসজি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) পার্ক দে প্রিন্সেসে অজেঁর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। দুই অর্ধে দুই সেন্টারব্যাক ইলিয়া জাবারনিয়ি ও লুকাস বেরালদো গোল করেন।

সবশেষ ৯ মৌসুমে এই নিয়ে সপ্তমবারের মতো মৌসুমের প্রথম ছয় ম্যাচের অন্তত পাঁচটিতে জয় পেল পিএসজি। এই নিয়ে লিগে টানা ৩৬ ম্যাচে গোল পেয়েছে প্যারিসিয়ানরা, যা তাদের ক্লাব রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা গোলের রেকর্ড আরেক ফরাসি ক্লাব লিলের (৪৪ ম্যাচ)।

ঘরের মাঠে এই ম্যাচের আগে এদিন পিএসজির খেলোয়াড়রা হাজির হয়েছিল সদ্য ব্যালন ডি’অর সেরেমনিতের অর্জন হাতে। স্কোয়াডে না থাকলেও ওসমান দেম্বেলে দর্শক-সমর্থকদের সামনে ব্যালন ডি’অর হাতে উপস্থিত হন। সেরা কোচ ও সেরা ক্লাবের পুরস্কার হাতে তাকে সঙ্গ দিয়েছেন লুইস এনরিকে এবং অধিনায়ক মার্কুইনিয়োস।

ঘরের মাঠে ৩২ মিনিটে লিড পায় পিএসজি। কর্নার থেকে আসা বলে ব্যাকপোস্টে পাস দেন ভিতিনিয়া। জাবারনিয়ি ভলিতে বল জালে পাঠান। এর চার মিনিট পরেই মাঠ ছাড়েন ভিতিনিয়া। অস্বস্তি অনুভব করায় তাকে তুলে আশরাফ হাকিমিকে নামানো হয়।

ম্যাচের ৫৪ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলটিও আসে কর্নার থেকেই। ছোট করে নেয়া কর্নার থেকে বল পেয়ে নিখুঁত ক্রসে বেরালদোকে খুঁজে নেন মায়ুলু। একদম গোলমুখ থেকে হেডে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাক।

এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।



বিষয়: #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
এবার মুরাদনগরে টাকাসহ ইউনিয়ন জামায়ত আমির আটক
৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএন‌পির প‌ক্ষে আওয়ামীলীগের
সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা