মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » গর্ভবতী নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিকেল টিম
গর্ভবতী নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিকেল টিম
মনির হোসেন ::
![]()
যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর সোমবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে ‘‘মিতালি-৭’’ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আজ মঙ্গলবার মধ্যরাত ১২ টায় লঞ্চটি হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত গর্ভবতী মহিলার শ্বাসকষ্ট শুরু হলে জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ রোগীর নিকট আত্মীয় কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম তৎক্ষণাৎ অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম উক্ত মহিলাকে অক্সিজেন প্রদান করে এবং সদরঘাটে পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
বিষয়: #গর্ভবতী #চিকিৎসা #নারী










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 