শিরোনাম:
●   রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত ●   মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা ●   উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার ●   আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড ●   বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি ●   রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে ●   দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি ●   মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব…শিশির মনির
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব…শিশির মনির
১০২ বার পঠিত
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব…শিশির মনির

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব…শিশির মনির
সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনীতিতে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন কারো ব্যক্তিগত চরিত্র হনন করে,প্রতিপক্ষকে গালিগালাজ করে যে পুরনো দিনের রাজনীতি দিরাই-শাল্লাকে উন্নয়ন বঞ্চিত রেখেছে মান্দাতার আমলের সেই নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। ঐক্য,সম্প্রীতি ও নতুন বাংলাদেশের রাজনীতিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বঞ্চিত দিরাই শাল্লার উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দিরাই মিনি স্টেডিয়াম মাঠে ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশ’ ব্যানারে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। দিরাই উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কদ্দুসের সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দীন, সাবেক এমপি গোলাম জিলানী চৌধুরীর পুত্র মাহমুদ হাসান রানা, বীর মুক্তিযোদ্ধা মলিনী কান্ত দাস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, শিক্ষক পুলিং বিহারী দাস, প্রিন্সিপাল গোলাম রব্বানী, প্রবাসী আবু সালেহ ও সাংবাদিক ইমরান হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির আরো বলেন, দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে হাওর এলাকার মানুষের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আজকের এই সমাবেশে আপনারা দেখেছেন সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে দাঁড়িয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে রুখে দেওয়ার মতো শক্তি কারও নেই।
তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো হিন্দু-মুসলমান সবাইকে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করা। ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি কমিটি গঠন করে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুধু সরকারি টাকায় দিরাই-শাল্লার ব্যাপক উন্নয়ন সম্ভব নয়। হাওর অঞ্চলে টেকসই রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য বিদেশি কোম্পানি ও এনজিওদের সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে হাওর এলাকায় উড়াল সেতুসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দিরাই-শাল্লায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই। আমি নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে এলাকায় একটি বিকল্প হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেব। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি লালন-পালন কেন্দ্র গড়ে তোলা হবে। তিনি তার নির্বাচনী ইশতেহারে থাকা ২০ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নেরও পুনরাবৃত্তি করেন।
উল্লেখ্য সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শিশির মনির ও দাড়িপাল্লার পক্ষে খণ্ড খণ্ড মিছিল এসে জনসভায় যোগ দেয়।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী
গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বগুড়ার গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বগুড়ার গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া
রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালিত দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালিত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮