রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-১০
সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-১০
ওয়াহিদুর রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
![]()
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও প্রায় দশজন আহতের ঘটনা ঘটেছে।
নিহত সেজাউল ইসলাম কালা মিয়া(৩৫) লক্ষীপুর গ্রামের মৃতঃমুজিবুর রহমানের পুত্র।
১৯(সেপ্টেম্বর)শুক্রবার দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে এ-সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনাস্হল থেকে সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪ ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও স্হানীয়দের মারফতে জানাযায়,জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুল মতিনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।উক্ত বিরোধের সূত্রধরে দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের আশংকা দেখা দিলে বিষয়টি গ্রামবাসীর মধ্যস্থতায় মিমাংসা করা হয়।
কিন্তু পুনরায় দুপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন।।সংঘর্ষের এক পর্যায়ে প্রতি-পক্ষের সুলফির আঘাতে কামরুল ইসলামের পক্ষের লোক সেজাউল ইসলাম কালা মিয়া(৩৫)গুরুতর আহত হন।তড়িৎ গতিতে হাসপাতালে নেওয়ার পথেই কালা মিয়ার মৃত্যু হয়।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসিতদন্ত)জয়নাল হোসেন জানান,দু’পক্ষে মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন।ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।##
বিষয়: #জামালগঞ্জে #পূর্ব #সুনামগঞ্জ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 