শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ
নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক বাবুর্চি দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে মাস্টার মাঝি নামের মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে। দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন মাস্টার মাঝি। পরে ট্রলারের ১১ জেলে বাড়ি চলে যায়। ট্রলারটি পাহারা দিতে থেকে জান হেমা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রলারে রান্নার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে মুহুর্তের মধ্যে নৌকার কাঠগুলো খুলে আলাদা হয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন হেমাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। হেমা মাঝির দুই হাত, দুই পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশের প্রায় ৩৫ শতাংশ আগুনে ঝলসে গেছে।
হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন আরও বলেন, রান্না করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নদীতে এ ঘটনা ঘটায় এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বিষয়: #ট্রলার #দগ্ধ #ধরা #নোয়াখালী #বাবুর্চি #বিস্ফোরণ #মাছ #সিলিন্ডার










প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ 