শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » সিলেটে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » Default Category » সিলেটে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১৪০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সিলেটে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিলেট রেঞ্জের জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সভাটির সভাপতিত্ব করেন রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সঞ্চালনা করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নাছির উদ্দিন আহমেদ।

সভায় ডিআইজি মহোদয় পুলিশ কর্মকর্তাদের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পাথর-বালু অবৈধ উত্তোলন বন্ধ, সীমান্ত এলাকায় ক্রস পেট্রোল, রাত্রিকালীন টহল বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধ, মাদক উদ্ধার ও পর্যটন এলাকায় কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধস মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন সাফল্যের জন্য পুরস্কৃত হন কর্মকর্তারা। মামলা নিষ্পত্তিতে অবদানের জন্য সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, চোরাচালান পণ্য উদ্ধারে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, আইন-শৃঙ্খলা রক্ষায় মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং মাদকদ্রব্য উদ্ধারে হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান বিশেষ সম্মাননা পান।

এছাড়া শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার লাভ করেন সুনামগঞ্জের ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল কাদের। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার মোহাম্মদ আবু সাঈদ (পিপিএম) এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন হবিগঞ্জ সদর মডেল থানার আব্দুস সামাদ আজাদ।

সভায় সিলেট রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি রেঞ্জের সকল জেলার পুলিশ কর্মকর্তারা যুক্ত ছিলেন।



বিষয়: #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা