সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশেষ » প্রাণবন্ত বিকেলের স্মৃতি
প্রাণবন্ত বিকেলের স্মৃতি
বজ্রকণ্ঠ ::
![]()
ছোট্ট মেয়ে তুতুল। তার জন্ম, বেড়ে ওঠা সবকিছু তার নানা বাড়িতে। বেশ কিছু বছর হলো সে বগুড়া শহরে বসবাস করছে। বদলে গেছে তার জীবন। পুরোনো দিনগুলোর মতো বিকেলে বাহিরে খেলতে যেতে পারে না সে, বিকেলে আর ঘুরতেও যাওয়া হয় না তার। সে এখন বড় হয়ে গিয়েছে।
তার নানি বাড়ি তেমন দূরে নয়, তবুও পাড়শোনার চাপে সে নানি বাড়িতে মন চাইলেই চলে যেতে পারে না। মনে পড়ে সেই দিনগুলির কথা, যখন সে একটি ললিপপের আশায় নানুর সাথে বিকেলে বাজারে যেতে। কোথায় সেই দিনগুলো যখন সে পাঁচ টাকার আশায় নানুর পিছপিছ ঘুরতো?
তার ইচ্ছে সে আবারো ফিরে যাবে ছোটবেলার বিকেলগুলোতে। ছোট বেলার বিকেলের খেলার কথা ভেবে দুপুরে ঘুমোতে ভয় পেত সে। কে জানে যদি ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। বিকেলের সূর্য দেখা যাচ্ছে না, সবাই খেলা শেষ করে বাড়ি ফিরে গেছে, নানুভাই বাজার থেকে ঘরে ফিরছে
ছোট বেলায় এই বিকেল হারানোর ভয় অনেক বড় বিষয় ছিল। এখন হয়তো পড়াশোনার চাপে বিকেলগুলো কোন দিক দিয়ে চলে যায় বোঝাও যায় না। তাই এখন আর বিকেল বেলাকে হারানোর ভয়ও হয় না তুতুলের।
এখন সে দুপুরে ঘুমোতে চায় আর ভাবে আজ বিকেলের টিউশিনটা যদি বন্ধ থাকতো। ছুটে চলে যেত তার সেই নানি বাড়িতে।
গল্পটি ছোট হলেও এখানে লুকিয়ে আছে তুতুলের জীবনের কথা, ফেলে আশা স্মৃতির কথা।
লেখিকা : স্পর্শ
বয়স : ১১
৫ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া।
বিষয়: #প্রাণবন্ত #বিকেল #স্মৃতি










সিলেটের ফুটপাত সংকটের স্থায়ী সমাধানে লন্ডনের আদলে ‘স্ট্রিট মার্কেট’ মডেলের প্রস্তাব সৈয়দ মিজানের!
ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! 