বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » Default Category » পীরগঞ্জের রেজিয়া হত্যার রহস্য উদ্ঘাটন বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং
পীরগঞ্জের রেজিয়া হত্যার রহস্য উদ্ঘাটন বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি
জেলার পীরগঞ্জে একটি আম বাগান থেকে রেজিয়া খাতুন (৪৮)’র মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই জেলা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করে হত্যার রহস্য উদ্ঘাটন করে। মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা: লিজা বেগম, সিনিয়র এএসপি মো: ফারুক, পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১), ডিএসবি (এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আব্দুল মতিন প্রধান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সোমবার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আম বাগান থেকে রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২৪ ঘন্টা না পেরুতেই পুলিশ এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে মো: দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত ধনীবুল্লাহ এর ছেলে মো: এনতাজুল (৪৪) কে গ্রেফতার করে। রেজিয়া বেগমকে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান হলে তার মুখ চেপে ধরে ও গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে গ্রেফতারকৃত ২ জন স্বীকার করেন। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
বিষয়: #পীরগঞ্জ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
