রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা
জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন দলকে রোববার দুপুরে পৌরসভার মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়।
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আতাউর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম, ফুটবল কোচ এসএম সুমন, জয়পুরহাট পৌরসভা দলের বিজয়ী ফুটবল দলের অধিনায়ক মুকুল হোসেন সহ খেলোয়াড় ও পৌরসভার কর্মকর্তাগন।
![]()
গত ৩০ জুলাই জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। দুটি গ্রুপে মোট আটটি দল খেলায় অংশগ্রহণ করে। গত ১৫ আগস্ট ফাইনালে পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
বিষয়: #জয়পুরহাট #টুর্নামেন্ট #প্রশাসক #ফুটবল #সংবর্ধনা










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
