মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » Default Category » ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন ৩৮ হাজার গ্রাহক
ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন ৩৮ হাজার গ্রাহক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল প্রভাবে মৌলভীবাজারের কুলাউড়ায় দুদিন থেকে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করতে কাজ করছেন বিদ্যুৎ কর্মীরা।
কুলাউড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে বিভিন্ন এলাকায় গাছপালা-বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ কারণে বিদ্যুতের ৭টি ফিডার গতরাত থেকে বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুতের প্রায় ৩৮ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এটি দ্রুত চালু করতে বিদ্যুৎ কর্মীরা কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, দুদিন থেকে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সব এলাকার জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে।
বিষয়: #ঘূর্ণিঝড়




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
