মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » হাঁসের মাংস ভুনার রেসিপি
হাঁসের মাংস ভুনার রেসিপি
বজ্রকণ্ঠ :::
![]()
হাঁসের মাংসের সঙ্গে চালের আটার রুটি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। আপনি যদি ঘরেই তৈরি করে সবাইকে চমকে দিতে চান তাহলে সেজন্য জানতে হবে রেসিপি। চলুন তবে জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার সবচেয়ে সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
হাঁসের মাংস- ২ কেজি
পেঁয়াজ কুচি- ২ কাপ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ২ টেবিল চামচ
তেজপাতা- ২টি
এলাচ- ৫টি
লবঙ্গ- ৪টি
দারুচিনি- ২টি
আস্ত গোলমরিচ- ১০টি
শাহী গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া- দেড় চা চামচ
জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
ভাজা জিরা- গুঁড়া ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
শুকনো মরিচ বাটা- দেড় টেবিল চামচ
সরিষার তেল- পরিমাণমতো
সয়াবিন তেল- পরিমাণমতো
আস্ত কাঁচা মরিচ- ৪-৫টি
গরম পানি- ২ কাপ
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
হাঁস চামড়াসহ টুকরা করে নেবেন। এরপর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরম মসলা দিয়ে এক মিনিট ভেজে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা জিরা গুঁড়া আর শাহী গরম মসলা বাদে অন্য সব মসলা দিয়ে কষাতে হবে। মসলা কষানো হলে তাতে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট পনেরো এভাবে কষান। এরপর গরম পানি আর লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে এলে শাহী গরম মসলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে।
বিষয়: #ছবি #ফাইল #ভুনা #মাংস #রেসিপি #হাঁসে










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
