সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর র্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান প্রমুখ।
সভা শেষে মৎস্যজীবী, মৎস্য চাষি, মৎস্য খাদ্য বিক্রেতা ও মৎস্য হ্যাচারিদের মাঝে মৎস্য পুরষ্কার প্রদান করা হয়।
বিষয়: #উদ্বোধন #জাতীয় #মৎস্য #রাণীনগর #সপ্তাহের










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
