বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে ১ হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ
কোস্টগার্ডের অভিযানে ১ হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ
মনির হোসেন
![]()
চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত ১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট বুধবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক কর্ণফুলী থানাধীন ৯ নং ঘাট ডাংগারচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত ১ হাজার লিটার সয়াবিন তেলসহ বোটটি জব্দ করা হয়।
জব্দকৃত বোট ও সয়াবিন তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #চোরাই #জব্দ #তেল #লিটার #সয়াবিন #হাজার










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 