রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন
জালাল উদ্দিন লস্কর মাধবপুর
![]()
গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব। রোববার (১০আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মাধবপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও এসএ টিভির আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের মাধবপুর প্রতিনিধি শংকর পাল সুমন,সাবেক সভাপতি আমার দেশের মাধবপুর প্রতিনিধি আলা উদ্দিন আল রনি,মাই টিভির রাজিব দেব রায় রাজু,প্রেসক্লাব যুগ্ম সম্পাদক দিনকালের মাধবপুর প্রতিনিধি আলমগীর কবির বাংলা টিভির হামিদুর রহমান প্রমূখ।
বিষয়: #তুহিন #সাংবাদিক #হত্যা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 