রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » চট্রগ্রামে কর্ণফুলী নদীর মোহনা থেকে নিখোঁজ তিন জেলের মৃতদেহ উদ্ধার
চট্রগ্রামে কর্ণফুলী নদীর মোহনা থেকে নিখোঁজ তিন জেলের মৃতদেহ উদ্ধার
মনির হোসেন
![]()
চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জন জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রবিবার (১০ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম হতে নোয়াখালী গমনকালে কর্ণফুলী নদীর খারীর মুখ এলাকায় ফিশিং বোট ‘এফবি অনিকা’ চলমান লাইটার ভ্যাসেলের সাথে সংঘর্ষের ফলে সমুদ্রে ডুবে যায়। উক্ত বোটে অবস্থানরত ১৯ জন জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জনকে খুঁজে পাওয়া যায়নি। উক্ত সংবাদের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট ও স্টেশন পতেঙ্গা কর্তৃক উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে কোস্ট গার্ড উদ্ধারকারী দল কর্তৃক নিখোঁজ ৮ ব্যক্তির মধ্যে গত ৯ আগস্ট বিকাল ৫ টায় ২ জন এবং ১০ আগস্ট সকাল ৮ টায় ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ স্ব-স্ব আত্মীয়-স্বজনদের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
বিষয়: #কর্ণফুলী #চট্রগ্রাম #নদী




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
