শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৯ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যাক্রান্ত কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় খেয়াল রাখতে হবে-প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যাক্রান্ত কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় খেয়াল রাখতে হবে-প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
২৬০ বার পঠিত
বুধবার ● ১৯ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যাক্রান্ত কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় খেয়াল রাখতে হবে-প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

বজ্রকণ্ঠ ডেস্ক ::
বন্যাক্রান্ত কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় খেয়াল রাখতে হবে-প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ওসমানীনগরের ৮টি ইউনিয়নের বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসন জনপ্রতিনিধি ও রাজনৈনিক নেতৃবৃন্দ সহ সকলের সহযোগীতা এবং সমন্বয়ে আকস্মিক বন্যা মোকাবেলা করতে হবে। বন্যা আক্রান্ত মানুষের সঠিক পরিসংখ্যান নিরূপনের মাধ্যমে সরকারি বরাদ্দের জন্য তালিকা তৈরি করতে হবে। উপজেলার যে এলাকাতেই দুর্গত মানুষের খাদ্য সহ সরকারি সহায়তার প্রয়োজন হবে তাৎক্ষণিক মানুষের নিকট খাদ্য পৌছে দিতে হবে।

গতকাল (১৮ জুন) মঙ্গলবার রাত পৌনে ৯টায় ওসমানীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আকস্মিক বন্যা মোকাবেলায় বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) শাহানাজ পারভীন, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) নিপেন্দ্র নাথ ঘোষ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়র কর্মকর্তা সোহেল আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাদিপুর ইউপি চেয়ারম্যান ভিপি সাহেদ আহমদ মুছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ-সভাপতি আব্দুল মতিন, নেফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, আফরোজ আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা হিরন মিয়া, মনোর আহমদ, ফারুম মিয়া, শামীম আহমদ চৌধুরী, ইউপি সদস্য শাহ ইসমাইল আলী, আব্দুল কাইয়ুম, আনহার মিয়া, স্বপন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবা লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ফররুখ আহমদ, তাজপুর ইউপি যুব লীগের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ আবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক ওসমানীনগরের ৮টি ইউনিয়নের ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এতে উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়। এর মধ্যে কয়োটি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪শ মানুষ আশ্রয় নেয়। ইতিমধ্যে বন্যাদুর্গত মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২৫ প্যাকেট শুকনো খাবার বিতরণ ও ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়।



বিষয়: #



প্রধান সংবাদ থেকে আরও

প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১ ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

আর্কাইভ

---
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু