শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে খাবার নষ্ট করেছে দুর্বৃত্তরা
রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে খাবার নষ্ট করেছে দুর্বৃত্তরা
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
![]()
নওগাঁর রাণীনগরে মিস্টান্ন ভান্ডারের দরজা ভেঙ্গে ঢুকে ছাই দিয়ে প্রায় ৩০হাজার টাকার দই-মিস্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বত্তরা। বুধবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চার মাথাস্থ্য বিসমিল্লাহ মিস্টান্ন ভান্ডারে এই ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভান্ডারের মালিক জিয়াদুল ইসলাম জানান, সারা দিন ব্যবসা শেষে প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯টা নাগাদ দোকানে তালা দিয়ে বাড়ীতে চলে যাই। বৃহস্পতিবার ভোরে এসে দেখি দোকানের পিছনের দরজা ভেঙ্গে দূর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই, মিস্টি, পরোটা তৈরির সরঞ্জমাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে।এতে প্রায় ৩০হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া দোকানের ক্যাশবাক্স থেকে তিন হাজার ৭০০নগদ টাকা এবং দোকানের নতুন এবং পুরাতন চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনার খবর ছড়িয়ে পরলে একনজর দেখতে উৎসক জনতা ভির করে। জিয়াদুল বলেন পূর্বশত্রুতার জ্বের ধরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এঘটনায় তিনি বৃহস্পতিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন, এঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #ভান্ডার #মিস্টান্ন #রাণীনগর




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
