শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার
২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থানার পুলিশ ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম জসিম উদ্দিন (৫৮), তিনি উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন সাজা এড়াতে জসিম উদ্দিন নিজের নাম-পরিচয় গোপন করে ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তার জসিম উদ্দিন ২০ বছরের সাজাপ্রাপ্ত জি আর আসামি। তিনি নাম পরিবর্তন করে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় তার প্রকৃত পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়: #আসামি #বছর #সাজাপ্রাপ্ত










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 